জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শরিফ চৌধুরী 

দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক শরিফ চৌধুরী৷ গত ৯ মার্চ দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্রে এ নিয়োগ দেয়া হয়৷

সাংবাদিক শরিফ চৌধুরী সরকারী গণমাধ্যম বাংলাদেশ বেতার এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন৷ ইতিপূর্বে তিনি দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন৷ একইসাথে তিনি বিগত সরকারের সময়ে বন্ধ করা জনপ্রিয় টেলিভিশন ইসলামিক টেলিভিশনেরও জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন৷ ৷

তিনি হবিগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর সম্পাদক এবং হবিগঞ্জের স্হানীয় মাল্টিমিডিয়া অনলাইন ” চ্যানেল ২৫ ” এর চেয়ারম্যান ও প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন৷

পেশাগত দায়িত্বের পাশাপাশি শরিফ চৌধুরী সাংগঠনিক ভাবে বিগত দিনে ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন৷ এছাড়াও তিনি হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা সাংবাদিক ফোরামেরও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

দৈনিক কালবেলার নবনিযুক্ত জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী পেশাগত দায়িত্ব পালনে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজসহ সকলের সহযোগীতা কামনা করেছেন৷