জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে নিষিদ্ধ ৫০ বোতল ইস্ক্যাফ সহ গ্রেফতার এক

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্ক্যাফ সহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

মাধবপুর উপজেলার হরুষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ জিয়াউর রহমান সঙ্গী ফোর্স নিয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ইস্ক্যাফ সহ মোঃ রাজিব মিয়া (২৫) নামে এই যুবক কে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত রাজিব ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোবিনাথপুর গ্রামের মৃত দানু মিয়ার পুত্র মোঃ রাজিব মিয়া।

এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল রাজ্জাক জানান গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রজু প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card