জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাই প্রেসক্লাবের পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের লাখাই প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনকল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকেল ৪টায় উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ (রঃ) ইসলামি একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিনের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালেব খান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল আহমেদ।
আলোচনায় অংশ নেন— লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর আলম মালু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সহসভাপতি আশীষ দাশগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, অর্থ সম্পাদক সায়েদুর রহমান, আজীবন সদস্য তাফাজ্জল হক, নির্বাহী সদস্য নোমান মোল্লা, পারভেজ হাসান, আকিব শাহরিয়ার, মাওলানা জুবায়ের আহমেদ মাস্টার প্রমুখ।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন লাখাই প্রেসক্লাবের সহসভাপতি মাওলানা জালাল আহমেদ।

আলোচনা শেষে লাখাই প্রেসক্লাবের পুনর্গঠনকল্পে আলী আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নোমান মোল্লা, তাফাজ্জুল হক, ইয়াকুব হাসান অন্তর ও কামরুল হাসান সুজন।
নবগঠিত এ আহ্বায়ক কমিটিকে স্বল্পতম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সভায় অতিথিবৃন্দ লাখাই উপজেলার সমস্যা-সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা উপজেলার দাঙ্গা, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরে সেগুলো প্রতিরোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।