জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে যে গ্রামে ডিজে ও উচ্চ শব্দে মাইক বাজিয়ে বাউল গান নিষেধ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামে সামাজিক শালীনতা ও ধর্মীয় পরিবেশ রক্ষার লক্ষ্যে সকল প্রকার ডিজে গান এবং মাইক ব্যবহার করে উচ্চ শব্দে বাউল গান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি গ্রামে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় মুরুব্বিদের চূড়ান্ত সিদ্ধান্তে এবং যুবসমাজের সর্বাত্মক সহযোগিতায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে জানানো হয়, গ্রামে শান্তিপূর্ণ ও নৈতিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কেউ যদি জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে গান-বাজনার আয়োজন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কোনো বিয়ে, সুন্নতে খৎনা বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে গান-বাজনার আয়োজন করা হলে ওই অনুষ্ঠানে মসজিদ কমিটি, সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও মসজিদের ইমাম অংশগ্রহণ করবেন না।

এছাড়াও পূর্ব ইটাখোলা গ্রাম ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের জুয়ার আসর বসতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

গ্রামবাসীরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।