হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব দায়িত্ব গ্রহন করেছেন৷
আজ বুধবার ( ১ এপ্রিল ) দুপুর ১২ টায় জেলা প্রশাসক ( জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে) আবুল হাসনাত মোহাম্মদ আরেফিন এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন৷ এসময় উপস্হিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) অরুনকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী সজিব আহমেদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাসিম হাসান প্রমূখ৷
দায়িত্ব গ্রহন করে নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব তার প্রতিক্রিয়ায় জানিয়ে বলেন- জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন৷ তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন৷
গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সরকারের স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্হানীয় সরকারের বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়৷ দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে মঙ্গলবার ( ৩১ মার্চ দ্বিতীয় দফায় সারাদেশের আরো ১৪ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
সেই তালিকায় হবিগঞ্জ জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেনে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক বানিয়াচং -আজমিরীগঞ্জের মাটি ও মানুষের নেতা আহমেদ আলী মুকিবের উপর৷


