যানজট নিরসন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নবীগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
সোমবার পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে ১৪ জনকে মোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, “নবীগঞ্জ পৌরসভা আমাদের সকলের। একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।”



