জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চা বাগানের শিক্ষার্থীদের জন্য ২০ সেট বেঞ্চ দিল লিফলাইট ফাউন্ডেশন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ও নালুয়া চা বাগান এলাকায় দীর্ঘদিনের শিক্ষাসংকট নিরসনে এগিয়ে এসেছে লিফলাইট ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মাটিতে বসে বা গাদাগাদি করে ক্লাস করার কষ্ট লাঘবে লস্করপুর উচ্চ বিদ্যালয় ও নালুয়া উচ্চ বিদ্যালয়ে মোট ২০ সেট বেঞ্চ প্রদান করেছে সংগঠনটি।

সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুই বিদ্যালয়ে ১০ সেট করে বেঞ্চ হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও মানবাধিকার কর্মী মাহমুদা খাঁ, যিনি চা বাগান এলাকায় “মাহমুদা খাঁ আপু” নামে সুপরিচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লস্করপুর চা বাগানের সভাপতি ভজন ভৌমিক, লস্করপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম মাল, নালুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত মুন্ডাসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেঞ্চ সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য স্বস্তি ও নতুন উদ্দীপনা তৈরি করবে।

এছাড়া বেঞ্চ প্রস্তুত ও বিতরণে আর্থিক সহযোগিতার জন্য ফাউন্ডেশনের উপদেষ্টা আবু সালেহ চৌধুরী ও জাফর মালিককে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, লিফলাইট ফাউন্ডেশন এর আগেও এসব বিদ্যালয়ে টিউবওয়েল, টয়লেট, টিন ও স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা উপকরণ প্রদান করেছে। ২০০৯ সাল থেকে সংগঠনটি চা বাগান এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

পরিচালক মাহমুদা খাঁ জানান, ভবিষ্যতে মেয়েদের জন্য একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা প্রান্তিক নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।