জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বিশ্বে করোনায় মৃত পাঁচ লাখ ১৬ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার রাতে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ছয় লাখ ৮৭ হাজার ১৮০ জন। তাদের মধ্যে বর্তমানে ৪৩ লাখ ১৪ হাজার ৪১৯ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৭৮১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৮ লাখ ৫০ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছে এবং পাঁচ লাখ ১৬ হাজার ২৯৭ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এদিকে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share this news as a Photo Card