জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, দাবি ছাত্রদল নেতা রক্সি ইসলামের

বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রক্সি ইসলাম অভিযোগ করেছেন, তাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “মাহাদী হাসান আবারও আমাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। আমার দৃষ্টিতে, এটিও একটি সাজানো নাটক ও পরিকল্পিত অপপ্রচার।”

তিনি হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। কোনো বিষয় বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করুন। সত্যের পক্ষে থাকুন এবং অপপ্রচার রুখে দিন।”

রক্সি ইসলাম আরও বলেন, “শান্তিপূর্ণ, সচেতন ও সম্প্রীতির হবিগঞ্জ গড়তে আসুন আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি।”