জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল মিয়ার বিরুদ্ধে এক নারীর জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় ফুটারচর গ্রামের বাসিন্দা মোছাঃ জরিফুল বিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

IMG 20260512 WA0002
অভিযোগ পত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, বৈঠাখাল মৌজার সাবেক ২৭০ ও হাল ২৫৯ নম্বর খতিয়ানের ১০ শতক বাড়ির জমি ১৯৯০ সালের ক্রয়সূত্রে প্রাপ্ত দলিল অনুযায়ী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন জরিফুল বিবি। জমিটি তাদের নামে নামজারিও রয়েছে বলে দাবি করা হয়েছে।

 

ভুক্তভোগীর অভিযোগ, জালাল মিয়া, আব্দুর রূপ ও রহিম মিয়াসহ কয়েকজন ব্যক্তি ওই জমির উত্তর পাশের অংশ জবরদখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এতে বাধা দিলে দাঙ্গা-হাঙ্গামা ও খুন-জখমের আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।