জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত।

এসময় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাংবাদিক মো. শামীম মিয়া, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. রুবেল মিয়া এবং ইসলামী ফাউন্ডেশনের মডেল শিক্ষক মোজাহিদ আহমদ মানিক।

সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিক ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম রানা, উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চন্দন রায়, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সহকারী প্রোগ্রামার কাওছার আহমেদ, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক হোসাইন আহমেদ এবং আহত জুলাই যোদ্ধা রুবেল মিয়ার মা মোছা. আঙ্গুরা খাতুন।

বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহীদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী বলেন, শায়েস্তাগঞ্জ পৌর শহরের তালুহড়াই (দক্ষিণ বড়চর) গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. রুবেল মিয়া এখনো পুরোপুরি সুস্থ হননি। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।