জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে হত্যার দায়ে এক ভাইয়ের যাবজ্জীবন ও আরেক ভাইয়ের সাজা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছর কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।
যাবজ্জীবন ও এক বছরের কারাদন্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন, বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিম পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস। রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদন্ড, একলাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং রতীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
মঙ্গলবার বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই সহোদর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
খুন হওয়া ব্যক্তির নাম রঞ্জু বিশ্বাস। তিনি চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, রঞ্জুর সঙ্গে পরিমল ও তাঁর ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই সহোদর তাকে কুপিয়ে হত্যা করেন।
পরে এ ঘটনায় নিহত রঞ্জুর বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে দশ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card