জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাট ১নং গাজিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন সম্পন্ন

জসিম উদ্দিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ,  চুনারুঘাট উপজেলার  ১নং গাজিপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় জারুলিয়া বাজারে জামায়াতে ইসলামীর অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইদ্রিস আলী। বিশেষ অতিথি উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এস এম নোমান।

সভায় উপস্থিত ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের সর্ব সম্মতিতে নুরুল ইসলাম সাজল কে সভাপতি ও মিজানুর রহমান মিজান কে সেক্রেটারী নির্বাচিত করেন।এ ছাড়া সহ সভাপতি আব্দুল খালেক শাহিন,সহ সেক্রেটারী মাও.আব্দুল মতিন,সাংগঠনিক সম্পাদক মাও.ছালেক মিয়া সহ সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া,বায়তুল মাল সম্পাদক কাউছার মিয়া,প্রচার ও মিডিয়া সম্পাদক আঃ কাইয়ুম মাষ্টার,উলামা ও মসজিদ মিশন সম্পাদক হাফেজ মামুন, যুব ও মানব সম্পদ সম্পাদক ডাঃ আবুল কাশেম,সমাজ কল্যান সম্পাদক জাকির হোসেন,শ্রমিক কল্যাণ আক্তার মোল্লা,শিল্প ও সংস্কৃতি সম্পাদক মহি উদ্দিন ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

Share this news as a Photo Card