জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং থানা থেকে আসামীদের নিয়ে আদালতে যাওয়ার সময় পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬ জন

হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে আসামীদের নিয়ে হবিগঞ্জ আদালতে যাওয়ার সময় পুলিশের একটি গাড়ি দূর্ঘটনায় কবলিত হয়ে ৩ পুলিশ সদস্য সহ ৬জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানাযায়,২৫ ফেব্রুয়ারি(বুধবার) বানিয়াচং থানা থেকে ৩ আসামী দুপুরের দিকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করার উদ্যেশে একটি পুলিশের ভ্যান গাড়ি রওয়ান হয়। এবং সড়কের সুবিদপুর ও কবিরপুর রাস্তার মধ্যেবর্তী স্হানে এসে পৌঁছলে

আনুমানিক দুপুর পৌঁনে ১টার দিকে গাড়িটি রাস্তার পাশের হালে উল্টে যায়।

এসময় পথচারী ও আশপাশের লোকজন এসে পোশাক পরিহিত ৩জন পুলিশ সদস্য ও হাতকড়া লাগানো অবস্থায় ৩ আসামী সহ আহত ৬ জনকে উদ্ধার করেন।

এবং তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

তবে এ সময় আহত পুলিশ সদস্য ও আসামীদের নাম ঠিকানা জানা সম্ভব হয় নাই।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করতে তার সরকারি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করে তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card