জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নি হত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মাধবপুর থানাধীন নোয়াপাড়া সাহেবনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকা খিলক্ষেত এলাকার পাতিরা গ্রামের আশিক আহমেদ (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার আবুল বাশার (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক ৫টার দিকে আবুল বাশার মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

জানা গেছে, নিহত দুই বন্ধু বেড়ানোর উদ্দেশ্যে সিলেটে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।