জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হবিগঞ্জের লাখাই উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম

সভায় বক্তব্য রাখেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জহুরুল হক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি লুতফুর রহমান, কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, আনসার ভিডিপি কর্মকর্তা নুর নাহার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জুলহাস কাজী, সমবায় কর্মকর্তা কান্তি ভূষণ সেনগুপ্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে। প্রতিটি কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে দিবস দু’টি উপলক্ষে আলোচনা সভা আয়োজনের আহ্বান জানানো হয়, যাতে শিক্ষার্থীরা মহান স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে।
সভায় দিবসগুলো যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়।