জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় স্প্রিং ক্যাম্প’২৬-এর সমাপনী অধিবেশন ও আনুষ্ঠানিক কুচকাওয়াজ। ৪ দিনব্যাপী এ ক্যাম্পে ৬টি রেজিমেন্টে ২৫০-এর অধিক সদস্য অংশগ্রহণ করে।
এবারের ক্যাম্পে জুলাইয়ের শিশু শহীদদের স্মরণে রেজিমেন্টগুলোর নামকরণ করা হয়। নামকরণকৃত রেজিমেন্টগুলো হলো— শহীদ আব্দুল আহাদ রেজিমেন্ট, শহীদ জাবির ইব্রাহিম রেজিমেন্ট, শহীদ তাহমিদ ভুইঁয়া রেজিমেন্ট, শহীদ ফারহান ফাইয়াজ রেজিমেন্ট, শহীদ শাহরিয়ার খান আনাস রেজিমেন্ট এবং শহীদ গোলাম নাফিজ রেজিমেন্ট।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) আবদুল হক, সভাপতি, রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের কেন্দ্রীয় উপদেষ্টা সদস্য, বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর এবং আসরের প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তজা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।



