জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ১৩ বছরের কিশোর রাহুল মিয়া ১৬ দিন ধরে নিখোঁজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী মোঃ রাহুল মিয়া নামে এক কিশোর গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে সদর শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া (লাদিয়া চক) এলাকার বাসিন্দা এবং মোঃ আলা উদ্দিনের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাহুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে তার পিতা-মাতা ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী, নিখোঁজ রাহুলের উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুল কালো ও ছোট, ওজন প্রায় ২৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি ও নীল রঙের প্যান্ট।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে কেউ কোনো তথ্য পেলে নিকটস্থ শায়েস্তাগঞ্জ থানা, র‍্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্প অথবা তার পিতা মোঃ আলা উদ্দিনের মোবাইল নম্বর (০১৭১৯-২১৩৮৩৯)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।