জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন, র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের লাখাই উপজেলায় ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন, র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিস্টার রাজেশ চন্দ্র চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, উপজেলা ভূমি দপ্তরের প্রধান সহকারী মামুন চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারবৃন্দ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাংবাদিক এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, সাংবাদিক মহি উদ্দিন আহমেদ রিপন, পারভেজ হাসান, ইয়াকুব হাসান অন্তরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তিন দিনব্যাপী এ ভূমি সেবা মেলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় দুটি স্টল স্থাপন করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ বলেন, “ভূমি শুধু একখণ্ড জমি নয়, এটি একজন মানুষের ভবিষ্যতের নিরাপত্তা। তাই ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, ভূমি মালিকরা যাতে সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জমির টপসয়েল বিক্রি রোধ, ভূমি হস্তান্তরে প্রতারণা বন্ধ, ভূমি উন্নয়ন কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ স্থাপনা অপসারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।