হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের প্রজাতপুর গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম বাড়ির পাশের একটি আমগাছে উঠে আম পাড়ছিল। একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। আশরাফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় এলাকাবাসী বিদ্যুতের লাইনের পাশের গাছে ওঠার ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


