জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

অটো প্রমোশন ও সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে সিলেটে মানববন্ধন

অটো প্রমোশন ও সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মানববন্ধন করেছে শাবিপ্রবির অন্তর্ভুক্ত মেডিকেল কলেজগুলো।

আজ শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় ২০০শত এর অধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, “করোনা মহামারিতে যখন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হচ্ছে সেখানে মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রফ পরীক্ষার নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। যেখানে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হবে ডিসেম্বরে সেখানে তারা ডিসেম্বরেই পেশাগত পরীক্ষা আয়োজন করতে চায়।”
অবিলম্বে তা বাতিল করে বিকল্প বা অটো প্রমোশন দেয়ার দাবি জানান তারা। সেই সাথে সেশনজট পরিহার করতে অনতিবিলম্বে অনলাইন ক্লাস শুরুরও দাবি তাদের।

Share this news as a Photo Card