জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে মহিলাসহ ৩ আসামী গ্রেফতার

শাহরিয়ার আহমেদ শাওন: হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে নারীও শিশু নির্যাতন মামলার ও সিআর পরোয়ানাভূক্ত পলাতক মহিলা সহ তিন জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নারী ও শিশু মামলায় আসামী হলো- নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নের চরগাও গ্রামের মৃত- মুসলিম উল্লাহ ছেলে তাজ উদ্দিন (৩৭)। এবং তাজ উদ্দিন এর স্ত্রী মহিমা বেগম (৩৮)। নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের মৃত- বাছির উল্লা (মংলা মিয়া) ছেলে মকছুদ মিয়া (৩৫)।

(৪ডিসেম্বর) রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও এসআই মো: সুমন মিয়া নেতৃত্বে এসআই মো: আব্দুস সালাম, এএসআই সুব্রত কুমার দাশ, এএসআই এটিএম মোশাররফ হোসেন ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কালাম হোসেন পিপিএম। এসময় তিনি বলেন, নারী ও শিশু মামলা ও সি আর মামলার আসামীদেরকে
হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Share this news as a Photo Card