জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ইয়াবাসহ এক দম্পতি আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে মাদক(ইয়াবা)ব্যবসায়ী স্বামী স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালখানী (গড়ের পাড় হাঁটিতে) এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলো তারা।

 

গোপন সংবাদের ভিত্তিতে ১২জুন (বৃহস্পতিবার) গভীর রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী তাদের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 

এসময় ১৩পিছ ইয়াবা ও অন্যান্য সরঞ্জাম সহ রিজিয়া আক্তার(৩০) ও কলিম মিয়া(৩৮)নামের স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে।

 

পরে থানা পুলিশের কাছে ১৩পিস ইয়াবা ও অন্যান্য সরঞ্জামসহ তাদেরকে হস্তান্তর করা হলে থানা পুলিশ মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

 

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

 

উল্লেখ্য, মাস দেড়েক পূর্বে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ কলিম মিয়া গ্রেফতার হয়। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসে।।

Share this news as a Photo Card