জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সীমান্তের ত্রাস গণধর্ষণ মামলার আসামী আবুল হোসেন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে এক  গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সীমান্তের ত্রাস  আবুল হোসেন  (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

আবুল হোসেন উপজেলার ভারত সীমান্তবর্তী  চিমটিবিল এলাকার মৃত আব্দুল মোতালিবের পুত্র। সোমবার (১৬ ডিসেম্বর)  বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে রবিবার  রাতে র‌্যাব-৯ -এর সদস্যরা ভারত সীমান্তবর্তী চিমটিবিল থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পর সোমবার ভোর সকালে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: নুর আলম জানান, তাঁর বিরুদ্ধে ৯জুলাই চুনারুঘাট  থানায় একই এলাকার এক গৃহবধূ গণধর্ষণের অভিযোগে  মামলা করেন। তারপর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে বাঁচতে তিনি নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তার আগেই র‍্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এছাড়াও আবুলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষন, মাদক, চোরা কারবারি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, আবুল উপজেলার সীমান্ত এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল। তার নামে নিরীহ লোকজনকে  মামলা হামলা দিয়ে হয়রানীর  অসংখ্য অভিযোগ রয়েছে।  এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Share this news as a Photo Card