জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সেক্রেটারি কারাগারে

হবিগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ওই মামলায় হাজির হলে আদালত শুণাণি শেষে জিল্লুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলেই তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট আফজল হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে শহরের ২নং পুল বাইপাস রোড এলাকায় একটি ট্রাক পোড়ানোর মামলায় আসামি করা হয় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে।

ওই মামলায় সে আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে (২০ মে সোমবার) একই মামলায় কারাগারে প্রেরণ করা হয় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদকে।

Share this news as a Photo Card