জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন করা হয়েছে।

কোভি১৯ এর কারনে সিমীত পরিসরে রাষ্ট্রীয়ভাবে স্থানীয় উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনও বিভিন্ন প্রতিষ্টান দিবস টি পালন করেছে।

২১ তারিখের প্রথম প্রহরে স্থানীয় বড়বাজার শহীদ মিনার প্রাঙ্গনে পুস্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা এনামূল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা অমৃত লাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমূখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স, সাবরেজিষ্ট্রার অফিস, বাংলাদেশ জাতীয় পার্টি, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, মোটর চালক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন, বিডি ক্লিন সহ বিভিন্ন সামাজক ও রাজনৈতিক সংগঠন।

২১ ফেব্রুয়ারী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্টানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জ্বল, মুফতী আতাউর রহমান, প্রিন্সিপাল স্বপন দাশ, এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষন রায়,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।

উক্ত অনুষ্টানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।

Share this news as a Photo Card