জুবায়ের আহমেদ: “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬” উদযাপন উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চিত্রাঙ্কন, রচনা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সঠিক পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাস নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং উপস্থিত সবার মাঝে পুষ্টি বিষয়ে ইতিবাচক সচেতনতা সৃষ্টি করে।



