নবীগঞ্জে দুই ছাত্রদল কর্মী ক্ষত-বিক্ষত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে পূর্ব শত্র“তার জের ধরে খুর দিয়ে হামলায় করে পৌর ও কলেজ ছাত্রদলের দু‘কর্মী গুরুতর আহত হয়েছে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাওঁ গ্রামের সোহাগ মিয়া নামের এক যুবক পূর্ব শত্র“তার জের ধরে পৌর ছাত্রদল কর্মী কনর মিয়া (১৮) ও কলেজ ছাত্রদল কর্মী প্লাবন মিয়া (১৭) কে ধারালো খুর দিয়ে আঘাত করে। আহত প্লাবন মিয়ার ডান হাতের কব্জির কয়েকটি রগ ও কনর মিয়ার গাল এবং পেটের অংশ কেটে যায়। আহতরা শহরের আনমনু গ্রামের লাল শাহ ও শাহজান মিয়ার ছেলে। তারা বাড়ি থেকে বাজারে আসলে উল্লেখিত স্থানে পৌছা মাত্র সোহাগ তাদের উপর অর্তকিত হামলা চালায়। তাদেরকে রক্তাক্ত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পরিবারের লোকজন জানান, রগ কর্তন হওয়া প্লাবন কে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরের কথা বলেছেন মেডিকেল কর্তৃপ। সোহাগ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানাগেছে।


































