বাহুবলে সেফটিক ট্যাংকে বিষাক্রান্ত হয়ে ২ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার সিসিরকোট গ্রামে সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হল একই উপজেলার বশিনা গ্রামের আরজু মিয়া ও মির্জাটুলা গ্রামের রুবেল মিয়া। বৃহস্পতিবার বিকালে তারা সিসিরকোট গ্রামের ভিংরাজ মিয়ার টয়লেট পরিস্কার করতে গিয়ে বিষাক্রান্ত হয়ে মারা যায়।
স্থানীয়রা জানান- সেফটিক ট্যাংকের ডালা খুলতেই শ্রমিকরা বিষাক্রান্ত হয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই শ্রমিকরা মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। দীর্ঘদিন যাবত সেফটিক ট্যাংক পরিস্কার না করায় এমন বিষক্রিয়ার সৃস্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




































