হবিগঞ্জ শহরে গৃহবধুকে এসিড নিপে দেড় মাসেও তদন্ত রিপোর্ট দেয়নি পুলিশ
স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় গৃহবধু সাহেনা আক্তার সানির উপর এসিড নিপে মামলায় দেড় মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। মামলা দায়েরর পর আদালত পরবর্তী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবিগঞ্জ সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশের ৩০ দিন অতিবাহিত হয়েছে। খোজ নিয়ে জানা গেছে গতকাল আদালতে পুলিশের প্রতিবেদন পৌছেনি।
জানা যায়, হবিগঞ্জ শহরের মাটিয়াদই বিলের মাছ চাষ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ মে তারিখে মনু মিয়ার স্ত্রী সাহেনা আক্তার সানির উপর এসিড নিপে করে সন্ত্রাসীরা। সানিকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসিডে ঝলসে যায় সানির সারা শরির। এসিড নিেেপর ঘটনায় ইনাতাবাদের নুর উদ্দিন, রহিম উদ্দিন, গোসাইপুরের হীরা মিয়া, আব্দুল খালেক, নুর মোহাম্মদ, ফজল মিয়া, নুর হোসেন, নিউ মুসলিম কোয়ার্টারের ইমরান আহমেদ বাপ্পী, মনিরুজ্জামান দুলাল, সিনেমা হল রোডের আবু হেনা কাদির এবং রিচি গ্রামের তমিজ উদ্দিনকে আসামী করে সানির স্বামী মনু মিয়া বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত ১ মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য হবিগঞ্জ সদর থানা পুলিশকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন না দেয়ায় বাদী প মামলার ভবিষ্যত নিয়ে শংকা প্রকাশ করেছেন।


































