অবশেষে আবুল হোসেনের পদত্যাগ
স্টাফ রিপোর্টার ॥ অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সোমবার তিনি একটি টেলিভিশন চ্যানেলের কাছে পদত্যাগের কথা স্বীকার করেছেন। এদিন মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও যোগ দেননি সৈয়দ আবুল হোসেন। জানা গেছে, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতর থেকে কিছু জানা যায়নি। তার বিরুদ্ধে পদ্মাসেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির অভিযোগ করে আসছে বিশ্বব্যাংক। পদ্মাসেতুতে ১২০ কোটি ডলার ঋণসহায়তা করার কথা ছিল বিশ্বব্যাংকের। কিন্তু শেষ পর্যন্ত আবুল হোসেনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ব্যাপারে সরকার ব্যবস্থা না নেওয়ায় এ ঋণসহায়তা বাতিল করে সংস্থাটি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার তাকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব দেয়। কিন্তু এখানেও শেষ পর্যন্ত তার ঠাঁই হলো না
Share on Facebook































