সুতাংয়ের কুমার পল্লীর মৃৎ শিল্প এখন বিলুপ্তির পথে

05

মঈনুল হাসান রতন ॥ সুতাংয়ের কুমার পল্লীর মৃৎ শিল্প এখন বিলুপ্তির পথে। দেশ এখন আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। আধুনিক যুগে তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের জিনিসপত্র। প্রতিযোগীতামূলক বাজারে দিন দিন হার মানতে হচ্ছে মান্দাতার আমল থেকে চলে আসা মৃৎ শিল্প। এ শিল্পে মাটি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরণের জিনিস। এক সময় এ সব জিনিসের কদর ছিল। এখন সেই তুলনায় ম্লান হয়ে যাচ্ছে। শায়েস্তাগঞ্জ থানার সুতাং এলাকায় রয়েছে কুমার পল্লী। এ পল্লীতে শত শত বছর পূর্ব থেকে মৃৎ শিল্প গড়ে উঠে। এ পর্যন্তও কুমাররা ওই পল্লীতে বসবাস করে মাটির জিনিস তৈরি করে যাচ্ছেন। ওইসব মাটির জিনিস পত্র শায়েস্তাগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। সুতাং কুমার পল্লী থেকে মাটির তৈরী জিনিসপত্র ক্রয় করে আনছেন পাইকাররা। শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজরে হাট বারে দেখা যায় মাটির তৈরী বিভিন্ন ধরনের জিনিস পত্র বিক্রির করছে বাজারে বসে। বর্তমানে মাটির তৈরী জিনিসপত্র বিক্রি কমে গেছে অনেক। দিন দিন হতাশ হয়েপরছেন মৃৎ শিল্পীরা। কুমার পল্লীর মৃৎ শিল্পের কারিগররা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এখন মাটির তৈরির জিনিস তেমন কেউ ক্রয় করেন ন ক্রেতারা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>