বাহুবলে ছাত্র জমিয়তের কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা ছাত্র জমিয়তের কমিটি গঠন উপলে গতকাল শনিবার বাহুবল বাজার মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওলানা আব্দুল বারী আনসারী, মাওলানা শামছুদ্দিন, সাহিত্যিক ও গবেষক সৈয়দ আব্দুল্লাহ, আজমান আলী, মাওলানা আব্দুল হাই, মাওলানা হাবিবুর রহমান, ইউসুফ আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ। সভায় আব্দুল হাইকে সভাপতি, হাবিবুর রহমান ও ইউসুফ আহমদকে সহসভাপতি, ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক, আশিকুর রহমানকে সহ সাধারণ সম্পাদক, আব্দুল আজিজকে সাংগঠনিক সম্পাদক, ইয়াহইয়াকে অর্থ সম্পাদক ও হামিদুর রহমানকে প্রচার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাহুবল উপজেলা ছাত্র জমিয়তের কমিটি গঠন করা হয়।
Share on Facebook


































