নবীগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী ও দেবরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সলিল বরন দাশ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বাজকাশারা গ্রামে নব গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তুলপাড় চলছে। গত সোমবার হবিগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিহত লিজা আক্তার রিপার স্বামী সাইফুর রহমান ওরপে শাজাহান, দেবর লুৎফুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে লিজার পিতা একই উপজেলার রাধাপুর গ্রামের মন্তাশ্বর আলী। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গন্যে নবীগঞ্জ থানা ইনর্চাজকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নিহত গৃহবধু লিজা আক্তার রিপার পরিবার দাবী করছে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আতœহত্যার নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা।
তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, তার মেয়েকে আসামীরা নানাভাবে জ্বালা যন্ত্রনাসহ যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতো। এ ব্যপারে লিজা নিহত হওয়ার ২দিন পূর্বে পিতার সঙ্গে মোবাইল ফোনে আলাপ করে নির্যাতনের নানা কাহিনী বলেছে। সে আরো বলতো তার জীবনের উপর ঝুঁকি আসছে। লিজা জীবিত থাকাকালে মোবাইল ফোনালাপ ও তার মৃতের পর পিত্রালয়ে মৃত্যের কোন সংবাদ দেওয়া হয়নি। তাই আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে তার পরিবার।
রিপাকে হারিয়ে তার মা বাবা শোকে পাগল প্রায়। পরিবারে চলছে শোকের মাতম। ৫ বোন ১ ভাইয়ের মধ্যে লিজা ছিল দ্বিতীয়। হাস্যজ্বল চেহারার ছবি নিয়ে কান্না কাটি করছেন তার মা। রিপার ছবি এখন কেবলই স্মৃতি। রিপার পরিবারের লোকজনের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। তার জন্মস্থান দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের হোসেন মিয়ার বাড়িতে গত শনিবার সকালে ১০ টায় এ ঘটনা কে ঘিরে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। এতে এলাকার শত শত লোকজন উপস্থিত ছিলেন। ঝুলন্ত লাশ উদ্ধারের কু উদঘাটনে প্রশাসনের আশু পদপে কামনা করছেন সচেতন মহল। গত শনিবার বিকেলে লিজা আক্তার রিপার শশুর বাড়ি বাজকাশারা গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় শশুর বাড়ির কিছু লোকজন উপস্থিত থাকলেও লিজার পরিবারের কাউকে জানাজায় দেখা যায়নি। অপরদিকে রিপার শশুর বাড়ির লোকজন রিপার মৃত্যুকে আত্মহত্যা বলেই দাবী করছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই সালাম জানান, প্রাথমিক ভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে পোষ্টমর্টেম রিপোর্ট না পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না এটা হত্যা না আতœহত্যা। তবে রিপোর্টে যদি মারামারি বা আঘাতের কোনো কু পাওয়া যায় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উলেখ্য, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের সাইফুর রহমান শাহ জাহানের স্ত্রী লিজা আক্তার রিপার ঝুলন্ত লাশ ঘরের বাথরোম থেকে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় উদ্ধার করে পুলিশ। নিহত লিজা দীগলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের মোঃ মতস্বর আলীর কন্যা। প্রায় ৬ মাস পূর্বে একই উপজেলার বাজকাশারা গ্রামের মৃত মামদ মিয়ার পুত্র সাইফুর রহমান শাহজাহানের সাথে তার বিয়ে হয়েছিল।




































