জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের লাখাই উপজেলা-এ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম

সভায় বিগত সময়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। আলোচনায় অংশ নিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পুলিশ প্রশাসন মাদক নির্মূলে শূন্য সহনশীলতা নিয়ে কাজ করছে। পাশাপাশি দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম।

বক্তারা বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো রয়েছে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এ ধারা বজায় রাখতে হবে।

সভায় করাব ইউনিয়নের সিংহগ্রামে মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে স্থানীয়দের ঐক্যবদ্ধ উদ্যোগের প্রশংসা করা হয়। একইভাবে উপজেলার প্রতিটি গ্রামে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এছাড়া মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, উপজেলা পরিষদ চত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষা প্রতিষ্ঠানে অনাহূত প্রবেশ ও প্রভাব বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card