জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীল ও সদস্যদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বিকেল ৩টায় হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হল-এ অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াহ কার্যক্রম সম্প্রসারণ, আদর্শিক চেতনা শক্তিশালীকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম, আদর্শিক চেতনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।