জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন; সভাপতি: ডা. টিপু চৌধুরী, সাধারণ সম্পাদক: ডা. আঃ মুকিত

ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের জেলা ও উপজেলা কমিটি গঠন উপলক্ষে হবিগঞ্জে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডা. আলহাজ্ব মোঃ আবু লেইছ ও পরিচালনায় ডা. সুরত আলী তরফদার।

সভায় সাংবাদিক ডা. মোঃ আব্দুল হান্নান চৌধুরী টিপু কে হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি, ডা. মাওলানা আব্দুল মুকিত সাধারণ সম্পাদক ও ডা. মহসিন আহমেদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে এবং আজমিরীগঞ্জ উপজেলা ছাড়া সকল উপজেলায় কমিটি করা হয়। থানা কমিটি গুলোর দায়িত্বশীলগন হলেন, চনারুঘাই থানা কমিটি: সভাপতি: ডা. গৌরাঙ্গ চন্দ্রশীল,

সাধারণ সম্পাদক: ডা. হুমায়ন কবির,

সাংগঠনিক: ডা. আব্দুল ওয়াজিদু,

অর্থ সম্পাদক: ডা. ইউসুফ আলী।

সায়েস্তাগন্জ থানা কমিটি: সভাপতি: ডা. আব্দুল হাই,

সাধারণ সম্পাদক: মাহবুর মোস্তাফা,

লাখাই থানা কমিটি: সভাপতি: ডা. মাহবুব উদ্দিন চৌধুরী রতন, সাধারণ সম্পাদক: ডা. মহসিন সাদেক,

সাংগঠনিক সম্পাদক: ডা. বিষ্ণু চন্দ্র শৈলক বৈদ্যা,

যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. ইসলাম উদ্দিন।

বাহুবল থানা কমিটি: সভাপতি: অসীম কুমার আচার্য্য,

নবীগঞ্জ থানা কমিটি: সভাপতি: ডা. মো. আনান হোসেন, সহ সভাপতি: ডা. সুব্রত চক্রবর্তী,

সাধারণ সম্পাদক: ডা. নবারল দাস, অর্থ সম্পাদক: ডা. নিজল চন্দ্র দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা: আরিফা নাহার বিলকিস, সাংগঠনিক সম্পাদক: ডা. সহিদুল হক।

বানিয়াচং থানা কমিটি: সভাপতি: ডা. আশরাফুর রেখা চৌধুরী, সাধারণ সম্পাদক: ডা. কৃষ্ণ ধন দাস, সাংগঠনিক সম্পাদক: ডা. জেপি চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা: শিল্পী রানী মুত্রধর।

মাধবপুর থানা কমিটি: সভাপতি: ডা. মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক: ডা. মোঃ সৈহান্দ মিয়া, সাংগঠনিক সম্পাদক: ডা. মোঃ তাফাজ্জল হক।

হবিগঞ্জ সদর থানা: সভাপতি: ডা. কাজী আব্দুল করিম, সাধারণ সম্পাদক: ডা. মোঃ মাসুম বিল্লাহ,

সাংগঠনিক সম্পাদক: ডা. জালাল উদ্দিন ফরহাদ চৌধুরী।

শুক্রবার ২১ আগস্ট সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।

এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. ইমদাদুল হক, যুগ্ম মহাসচিব ডা. শফিকুল ইসলাম, স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নাজমুল হক, ডা. আব্দুল জব্বার এবং সিলেট জেলা শাখার সদস্য ডা. শামীম আহমদ তালুকদার।

বক্তব্য কালে অতিথিরা বলেন, হবিগঞ্জবাসীর দীর্ঘ বছরের প্রত্যাশা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রস্তাবিত হবিগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন করবেন এবং দ্রুত শিক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম চালু করবেন। এই প্রত্যাশা পূরণের অপেক্ষায় এখনো আশার প্রহর গুনছেন হবিগঞ্জের সাধারণ মানুষ।