জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ট্রাক্ট্ররের চাপায় ১ কিশোর নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরের রাস্তায় সুইচ গেইট সংলগ্ন স্থানে ঘুমন্ত এক কিশোরকে একটি ট্রাক্ট্রর চাপা দেয়, ঘটনাস্থলে কিশোর নিহত হয়। নিহত কিশোর রুকুম উদ্দিনের ছেলে সানি মিয়া (১৫)।
শনিবার (২৪ এপ্রিল) বিকালে এ দূঘর্টনাটি ঘটে। দূঘর্টনার পর পরই স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্ট্ররটি আটক করে। খবর পেয়ে নবীগঞ্জ পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক্কর ২টি থানায় নিয়ে আসে।
স্থানীয় সুত্রে জানা যায়, চানপুর গ্রামের কিশোর সানি মাছ ধরতে স্থানীয় গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে যায়। প্রচন্ড রোদ্রের তাপে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পাশে ঘুমিয়ে পড়ে। এমন সময় অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর দাড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা দিলে ঘুমন্ত সানি আাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই মৃদুল দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে কিশোরের লাশ উদ্ধার করেন।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাটিয়েছি, চালক পলাতক রয়েছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card