জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবল থানার ওসি প্রজিত কুমার দাসকে সংবর্ধনা

হবিগঞ্জের বাহুবল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার রাতে বাহুবল উপজেলার মিরপুর বাজারে উপজেলা মডেল প্রেস ক্লাব ও দৈনিক খোলাচোখ এর যৌধ উদ্যেগে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যাক্তি বাহুবল থানার বিদায়ী ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস।

উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম টিপু সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রিদয়ের পরিচালনায় বক্তব্য রাখেন ৫ গ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ,দৈনিক আজকের পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি কাজী মাহমুদুল হক সুজন, শফিক মিয়া মহালদার,মোঃ আব্দুল আউয়াল,তুহিন মিয়া মেম্বার,আমির আলী,আবু ওয়াহিদ মিয়া প্রমুখ।

পরে ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস এর হাতে সম্মাননা ক্রেষ্ট তোলে দেন অতিথি বৃন্দ।

উল্লেখ্য যে (তদন্ত) প্রজিত কুমার দাস সম্প্রতি বাহবল থানা থেকে চুনারুঘাট থানায় যোগদান করেছেন।

Share this news as a Photo Card