জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ

লাখাই উপজেলার সুনেশর গ্রামে পূর্ব বিরোধের কারণে দুই-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় কাউছার মিয়া, জয় ফুল বানু, আরজান মিয়া, নয়ন মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, ওই গ্রামের মৃত ইদন মিয়ার পুত্র আলী রাজার সাথে কাজল মিয়ার পুত্র কাউছার মিয়া দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের কারণে গতকাল দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রন করে। লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card