জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে খাদ্যে ভেজালবিরোধী অভিযান: ২ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ জেলার বানিয়াচং ও নবীগঞ্জে র‍্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে জরিমানা করা হয়।

অভিযানে বানিয়াচং উপজেলার আলীনগর বাজারে অবস্থিত শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মোঃ আব্দুল মালেককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারের দুই ভাই রেস্টুরেন্টের মালিক মোঃ আমির উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় এ জরিমানা আদায় করা হয়। র‍্যাব-৯ জানিয়েছে, জনস্বার্থে খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card