বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট’ ২০২৬ইং (শনিবার) রাত ৯টায় সাম্পান রেস্টুরেন্টে, জেলা সভাপতি সাইফুল ইসলাম সুরুজ এর সভাপতিত্বে ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমেদ্বীন, দ্বীনদার-বুদ্ধিজীবি ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির বলেন, কওমি শিক্ষার্থীরা আমাদের দেশের অমূল্য সম্পদ। তাদের শিক্ষা নৈতিকতা ও সততাকে জাতীয়ভাবে কাজে লাগানো সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু শুধুমাত্র কওমি সনদের স্বীকৃতির যথাযথ মূল্যায়ন ও গুরুত্ব প্রদানে রাষ্ট্রের অনীহার কারণে আজ মেধাবী কওমি শিক্ষার্থীদের রাষ্ট্রীয় কাজে যথোপযুক্তভাবে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে-না। তাই কওমি সনদের স্বীকৃতির পূর্নাঙ্গ বাস্তবায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখার ক্ষেত্রে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া গোলটেবিল বৈঠকে কেন্দ্র ঘোষিত ১৩ দফা শিক্ষাদাবির ধারণাপত্র পেশ করেন, সংগঠনের জেলা প্রচার ও ক্যাম্পাস সম্পাদক শেখ মুজাহিদ।
জেলা সেক্রেটারি হুসাইন আহমদ তালুকদার এর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক লেখক ও গবেষক এড. মনসুর উদ্দিন খান ইকবাল, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক হাফেজ আবু তাহের, সুফিয়া মতিন মহিলা কলেজের প্রভাষক শিব্বির আহমদ, হবিগঞ্জ দারুল ইরশাদ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী জাবের আল হুদা, ছাত্র আন্দোলন জেলা সভাপতি এম জাহেদুর রহমান, ছাত্র মজলিসের প্রাক্তন জেলা সভাপতি সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসাহি হাবিবুর রহমান মিসবাহ, প্রাক্তন ছাত্র নেতা হাফেজ আল-আমিন, সাংবাদিক শাওন গোপ।
অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বাইতুলমাল সম্পাদক আব্দুল গফফার, অফিস ও প্রকাশনা সম্পাদক শাহনুর আলম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


