সৈয়দ ফখর উদ্দিন শাকিল: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা–সিলেট মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
শনিবার (১৬ মে) পরিদর্শনকালে তিনি কোরবানির পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করা, মহাসড়কে ডাকাতি ও অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমসহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা ও সদস্যরা।


