Category: আজমিরীগঞ্জ

  • আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে ; আহমেদ আলী মুকিব

    আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে ; আহমেদ আলী মুকিব

    জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে৷ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ( ৫ আগষ্ট) বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্দোগে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷

    বিজয় র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ-বানিয়াচং বাসীর মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহীর কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

    মিছিলটি আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গন থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে সমাবেশ করে৷ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তজার্তিক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুলাহ৷ উপজেলা বিএনপির আহবায়ক মোহন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ সওদাগর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাজিদুর রহমান সাজু, আজিজুর রহমান,রমাকান্ত সরকার,শরিফ চৌধুরী, হাফিজুর রহমান তালুকদার, সাইফুল ইসলাম বেনু,উজ্জল আহমেদ, সলিমুল্লাহ মিয়া, কদর আলী, আল মামুন সওদাগর, মহিবুর রহমান চৌধুরী, শামিম আহমেদ, আব্দুর রব মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক চৌধুরী, সদস্য সচিব সজল চৌধুরী, আজমিরীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান আতিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুজাম্মেল হোসেন, সদস্য সচিব মোশাররফ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিবলু আহমেদ, সদস্য সচিব পিয়ার আহমেদ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম, আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী সম্রাট, আজমিরীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান অভি,সদস্য সচিব দিপু হাসান প্রমূখ৷ বিজয় মিছিল ও সমাবেশে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন৷

    সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন- জুলাই চেতনাকে ধারন করে ২০২৪ সালের গনঅভ্যুথানে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো৷ আর এই বিজয়ের চেতনাকে ধারন করেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে৷

    আর জাতীয় ঐক্যকে ধরে রাখতেই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। কিন্তু একটি মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।

  • শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে আগুন, অন্ধকারে হবিগঞ্জ জেলা

    শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে আগুন, অন্ধকারে হবিগঞ্জ জেলা

    আবুল হাসান ফায়েজঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ সুইচিং ষ্টেশনের বিদ্যুৎ ট্রান্সফরমারে (সিটি) ও ব্রেকারে আগুন লেগে যাওয়ায় সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

    শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মিজান জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ সিটি ও ব্রেকারে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
    বর্তমানে হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ও সারা জেলায় পল্লী বিদ্যুৎ লাইনে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।

    তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ চালুর ব্যাপারে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে—তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

    হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • আজমিরীগঞ্জে বজ্রপাতে এক কৃষক ও ২ মহিষের মৃত্যু

    আজমিরীগঞ্জে বজ্রপাতে এক কৃষক ও ২ মহিষের মৃত্যু

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও দুই মহিষের প্রাণহানীর (মৃত্যু)ঘটনা ঘটেছে।

     

    জানা যায়, উপজেলার ৪নং কাকাইলছে ইউনিয়নের ঘরদাইর গ্রামে বজ্রপাতে আলমগীর মিয়া(৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার দু’টি মহিষ বজ্রপাতে হাওরে মারা যায়।

     

    ১৪ জুন (শনিবার) সকাল ১০টার দিকে এই ঘটনা দু’টি ঘটে। নিহত আলমগীর মিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

     

    স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির সামনে গরুকে ঘাস খাওয়াতে যান আলমগীর মিয়া।

    এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

     

    স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     

    অপরদিকে, বজ্রপাতে বানিয়াচং-আজমিরীগঞ্জের রাস্তার পাশের হাওরের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার দু’টি মহিষ বজ্রপাতে মারা যায়।

     

    এব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবির চন্দ্র তালুকদার জানান,

    নিহতের পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহায়তা করা হবে।

  • ইখওয়ানুত তুল্লাব পরিষদ শিবপাশা, আজমিরীগঞ্জ এর সংবর্ধনা অনুষ্ঠান ।। নতুন কমিটিগঠন

    অদ্য ১২/০৬/২০২৫ রোজ বৃহস্পতিবার বাদ আসর শিবপাশা বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার বাড়ি মসজিদে ইখওয়ানুত তুল্লাব পরিষদ শিবপাশা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ-র উদ্যোগে সংগঠনের সভাপতি মাও. আমীর মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আমিন উদ্দীনের পরিচালনায় শিবপাশা ইউনিয়নের নবীন হাফেজ, আলেম ও উচ্চতর শিক্ষা সমাপনকারীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিবপাশা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শায়খুল হাদীস সাজ্জাদুর রহমান, শিবপাশা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আ.শ.ম নজরুল ইসলাম, মাওলানা আবু মুসা সাদ, মুফতি জিয়াউর রহমান, মুফতি রশিদুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মুফতি নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল মুহাইমিন, হাফেজ মাও. তৈয়বুর রহমান, মুফতি মুর্শেদ আলমসহ প্রমুখ উলামায়ে কেরাম।

    সংবর্ধনা শেষে আগামী ২০২৫-২৭ ঈ. সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

    সভাপতি -মুফতি উবায়দুল্লাহ মাহমুদ, সহ-সভাপতি-
    মুফতি শেখ আমিন উদ্দীন, মুফতি মাহমুদ বিন মুহিব
    সাধারণ সম্পাদক -মুস্তাকিম উবাইদ,সহ সাধারণ সম্পাদক -আহমাদ হাসান সিয়াম,সাংগঠনিক সম্পাদক –
    মুহাম্মাদ ফয়েজ আহমাদ,সহ সাংগঠনিক সম্পাদক
    হা. সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক –
    হা. শহীদুল ইসলাম, সহ অর্থ সম্পাদক
    মুহাম্মদ মুঈনুল ইসলাম, প্রচার সম্পাদক –
    হা. ইমদাদুর রহমান, সহ প্রচার সম্পাদক –
    সিয়াম আহমদ,খালিদ আহমদ
    সাকিব আহমদ,হা. সাখাওয়াত হাসান নাহিদ
    জুবায়ের আহমদ, সালাহউদ্দিন,
    শামিম আহমদ, হা. রাশিদুল ইসলাম,দপ্তর সম্পাদক –
    হা. মাহমুদুল হাসান সৌরভ, নির্বাহী সদস্য
    আব্দুল্লাহ আল মামুন, সালমান আহমদ ফারসী,

  • আজমিরীগঞ্জে ৮০০ লিটার মদ উদ্ধারসহ ৪জন আটক

    আজমিরীগঞ্জে ৮০০ লিটার মদ উদ্ধারসহ ৪জন আটক

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে গভীর রাতে সেনাবাহিনী অভিযানে ৮০০লিটার দেশী মদ উদ্ধারসহ ৪জনকে আটক করেন সেনাবাহিনী।

    ১০জুন(মঙ্গলবার)গভীর রাত ৩টা ১০মিনিটে এসএফ গোয়েন্দা সদস্য(সৈনিক)এর তথ্য ভিত্তিতে বানিয়াচং উপজেলা(আর্মি ক্যাম্প ৬৪ইবি)অধিনস্ত আজমিরীগঞ্জ উপজেলার ৬নং কাকাইলছে ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়নগর গ্রামে লেফটেন্যান্ট আরিফ ফয়সাল মজুমদার এর নেতৃত্বে একদল সেনা সদস্য এই অভিযান পরিচালনা করেন।

    অভিযানকালে ৬টি ঘরে তারা তল্লাশি চালিয়ে ৮০০লিটার(চোলাই)

    দেশী মদ উদ্ধারসহ ৪জন নারী-পুরুষকে আটক করেন।

    অভিযানের বিষয়টি আচ করতে পেরে এসময় আরও ২জন আসামি পালিয়ে যায় বলে সূত্রে জানাযায়।

    এদিকে উদ্ধারকৃত (৮০০)লিটার দেশী মদের আনুমানিক মূল্য ১লক্ষ ৬০ হাজার টাকা।

    আর আটককৃত ৪জন হলো উল্লেখিত ঠিকানার এবং একই(জয়নগর) গ্রামের বাসিন্দা।

    গোপন রবিদাস এর স্ত্রী সবিতা রবি দাস(৩০),বীরবর এর পুত্র সুমন(২২),রুপ চান রবি দাস এর পুত্র রিপন রবি দাস (৩৫)ও পুতুল রবি দাস এর পুত্র রঞ্জিত রবি দাস(২৫)।

    পরে আটককৃত ৪জনকে আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সত্য জিৎ এর নিকট হস্তান্তর করে রাতেই বানিয়াচং উপজেলা ক্যাম্পে ফিরে আসেন অভিযান পরিচালনাকারী সেনাবাহিনী টিমটি।

    সূত্রে আরও জানা যায়, আজমিরীগঞ্জ থানা পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করবেন।

  • মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু; সুখের মুখ দেখার শুরুতেই  না ফেরার দেশে মহিবুর

    মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু; সুখের মুখ দেখার শুরুতেই  না ফেরার দেশে মহিবুর

    পরিবারের স্বপ্ন পূরণ করা হলোনা মহিবুরের। মা, বাবা, স্ত্রী, সন্তানের স্বপ্ন রয়ে গেছে স্বপ্নই। সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে পারি জমিয়েছেন মহিবুর রহমান (৩০)।

    বৃহস্পতিবার তিনি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাইন্নে বাড়ির তাজুল খা’র ছেলে।

    মহিবুরের মামাতো ভাই আজমিরীগঞ্জের সিএনজি অটোরিকশা শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২ ভাই ১ বোনের মধ্যে মহিবুর রহমান সবার বড়। পরিবারে মা, বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী এবং একটি মেয়ে রয়েছে তার। তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে দেশে কোন রকমে জীবীকা নির্বাহ করতেন। অভাবের সংসারে মা, বাবা, ভাই-বোন ও স্ত্রী, সন্তানের মুখে হাসি ফুটাতে প্রায় দেড় বছর পূর্বে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। ধীরে ধীরে অভাব ঘুচাতে শুরু করেছিলেন। সুখের মুখও দেখার পালা এসেছিল এবার। কিন্তু তার আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে।

    বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাথরুমে গোসলে ঢুকেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাথে সাথেই মারা যান। তার রুমে থাকা একজনের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এরপরই পরিবারে নেমে আসে অমানিশার অন্ধকার। বাড়িতে কান্নার রুল পড়ে। তারা দিশেহারা হয়ে পড়েন। স্বামীকে হারিয়ে স্ত্রীও পাগল প্রায়।

    ইব্রাহিম মিয়া বলেন, তার মরদেহ সব প্রক্রিয়া শেষে যে কোম্পানীতে চাকরি করতেন সে কোম্পানী দেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে আমরা জানতে পেরেছি।

    আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবির রঞ্জন তালুকদার বলেন, বিষয়টি শুনেছি। আমরা তার পরিবারের খোঁজ খবর নিচ্ছি। আমাদের যা যা করনীয় আছে সকল প্রকার সহযোগিতা করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহায়তার ব্যাপারে আমি যা যা করনীয় তা করবো।

  • আজমিরীগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

    আজমিরীগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

     

    গোসল করে বাড়ি ফিরা হল না সাজু নামে এক যুবকের। হবিগঞ্জে জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে

    গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু বরন করে ।

    রবিবার  (১১ মে)  বিকেল প্রায় ৫ ঘটিকায় এ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার পুত্র।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

    ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আ: রব মিয়ার সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে একটি ড্রেনে গোসলের সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।