Category: রাজনীতি

  • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা আলোচনায় নবীগঞ্জের ইমদাদ চৌধুরী

    নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা আলোচনায় নবীগঞ্জের ইমদাদ চৌধুরী

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ ও মৌখিক হেনস্তার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীসহ কয়েকজনকে ড. ইউনূসের উদ্দেশে উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায়।

    মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেলে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর হুইলচেয়ারে থাকা অবস্থায় ড. ইউনূস কয়েকজন প্রবাসী বাংলাদেশির প্রতিবাদের মুখে পড়েন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ড. ইউনূসের উদ্দেশে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন)—এ ধরনের মন্তব্য করতে শোনা যায়। এ সময় বাংলাদেশের গণতন্ত্র, গ্রেপ্তার এবং পুলিশ হত্যার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

    এ সময় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা ড. ইউনূসের সামনে অবস্থান নিলে পরিস্থিতি সামাল দিতে তাঁকে বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়।

    এদিকে, ইমদাদ চৌধুরী নিষিদ্ধ ঘোষিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরীর ভাই বলে স্থানীয়ভাবে পরিচিত।

    ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

  • হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছে নাহিদ-হাসনাতসহ এনসিপির শীর্ষ নেতৃত্ব

    হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছে নাহিদ-হাসনাতসহ এনসিপির শীর্ষ নেতৃত্ব

    হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে এবার রাজপথে নামছে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি-র নেতৃত্বে বুধবার হবিগঞ্জ আসছেন দলটির একঝাঁক শীর্ষ নেতা।

    ​হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। আকস্মিক এ কর্মসূচির কারণে পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ রোডম্যাপ অনুযায়ী মৌলভীবাজারের আগামীকালকের দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

    ​দলীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলামের সঙ্গে হবিগঞ্জে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    ​এনসিপি নেতৃবৃন্দ এক কড়া বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে রক্ত ঝরিয়ে কিংবা ভয় দেখিয়ে রাজপথ থেকে এনসিপিকে হটানো যাবে না। সংঘাতের জবাব রাজপথেই দেওয়া হবে।

    ​হামলা পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে কালকের এই কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জ জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

  • হবিগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

    হবিগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির শনিবার (১১ জুলাই) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা শাখার রুকনরা অংশগ্রহণ করেন।

    জেলা আমীর মাওলানা মুখলিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

     

    প্রধান অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

    জেলা সেক্রেটারি জননেতা কাজী মহসিন আহমদ ও সহকারী সেক্রেটারি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে মাওলানা আনোয়ার হোসাইন সূরা আল-হাশরের ১৯-২১ নম্বর আয়াতের আলোকে দারসুল কুরআন পেশ করেন।

    শিক্ষাশিবিরে “জনশক্তির মানোন্নয়ন ও সংগঠন মজবুতকরণ”, “আদর্শ মুসলিম : ব্যক্তি ও পরিবার” এবং “সদস্যদের (রুকন) দায়িত্বানুভূতি ও কর্তব্যনিষ্ঠা” শীর্ষক বিষয়ে পৃথক সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, আদর্শিকভাবে সমৃদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

    প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।”

    তিনি সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

    দিনব্যাপী শিক্ষাশিবিরে দারসুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, সাধারণ প্রশ্নোত্তর পর্ব এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

  • হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আহমেদের কৃতজ্ঞতা প্রকাশ

    হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আহমেদের কৃতজ্ঞতা প্রকাশ

    সদ্য ঘোষিত হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৈয়দ আশরাফ আহমেদ।

    তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি, কেন্দ্রীয় ছাত্রদল এবং জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

    এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

  • জনগণের রায় মানার আহ্বান: নবীগঞ্জে জামায়াতসহ ১১ দলের লিফলেট কর্মসূচি

    জনগণের রায় মানার আহ্বান: নবীগঞ্জে জামায়াতসহ ১১ দলের লিফলেট কর্মসূচি

    গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় বাতিলের প্রতিবাদে নবীগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা, ১১ দলের ব্যানারে।

     

    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সেক্রেটারি  শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশরাফ আলী এবং ভারপ্রাপ্ত পৌর আমির মাওলানা এমদাদুল হক।

     

    এছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটে প্রদত্ত জনগণের রায়কে সম্মান জানিয়ে তা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

  • মুরগি ছিনতাইয়ের অভিযোগে চুনারুঘাটের ছাত্রদল নেতা ফারহান শাকিল বহিষ্কার

    মুরগি ছিনতাইয়ের অভিযোগে চুনারুঘাটের ছাত্রদল নেতা ফারহান শাকিল বহিষ্কার

     

    হবিগঞ্জের চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে বহিষ্কার করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

     

    রোববার (১৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

     

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় ফারহান শাকিলের নেতৃত্বে কয়েকজন যুবক জড়িত ছিলেন। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ছাত্রদলের নজরে আসে এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • জুলাই গণ-অভ্যুত্থানের কণ্ঠস্বর ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

    জুলাই গণ-অভ্যুত্থানের কণ্ঠস্বর ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

    জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৩ ডিসেম্বর) আসরের নামাজের পর, হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

     

    বিক্ষোভকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কথা বলার কারণে কাউকে হামলার শিকার হতে দেওয়া যায় না। ওসমান হাদীর উপর হামলা মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত—এমন মন্তব্য করেন বক্তারা।

     

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

    বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।