Category: চাকরি মেলা

  • ব্র্যাকে মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ

    ব্র্যাকে মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ

     

    হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে দেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ব্র্যাক।

    পদবী: স্বাস্থ্যকর্মী (প্রজেক্ট স্টাফ)
    কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়, বাহুবল উপজেলা, হবিগঞ্জ
    আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৫

    যোগ্যতা:

    • যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ।
    • প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে।

    প্রধান দায়িত্বসমূহ:

    • ট্যাবের মাধ্যমে পরিবার ও সদস্য নিবন্ধন করা।
    • গর্ভবতী মা, শিশু-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য শিক্ষা প্রদান।
    • স্বাস্থ্যসেবা প্রদান: প্রসব পূর্ব ও পরবর্তী যত্ন, ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা, চোখের যত্ন ইত্যাদি।
    • জটিল রোগীদের সরকারি হাসপাতালে রেফার করা।
    • ডিজিটাল ফাইন্যান্সিং সিস্টেম (DFS) পরিচালনা এবং মাসিক সভায় অংশগ্রহণ।
    • জাতীয় টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা।

    সুবিধাসমূহ:

    • আকর্ষণীয় বেতন
    • উৎসব ভাতা
    • স্বাস্থ্য ও জীবনবীমা
    • অন্যান্য সুযোগ-সুবিধা

    আবেদন প্রক্রিয়া:

    আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করতে হবে—
    ✔️ বাংলায় তৈরি সিভি
    ✔️ এসএসসি মূল সার্টিফিকেটের ফটোকপি
    ✔️ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
    ✔️ ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

    আবেদনের ঠিকানা:
    ব্র্যাক এরিয়া অফিস, বাহুবল, হবিগঞ্জ
    📞 যোগাযোগ: 01876218464

  • দি জাপান বাংলাদেশ হাসপাতালে মার্কেটিং বিভাগে ৫ জন লোক নিয়োগ

    দি জাপান বাংলাদেশ হাসপাতালে মার্কেটিং বিভাগে ৫ জন লোক নিয়োগ

    হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে অবস্হিত জাপান বাংলাদেশ হাসপাতালে মার্কেটিং বিভাগে ৫ জন মহিলা কর্মী নিয়োগ দেয়া হবে৷ তন্মধ্যে ৩ জন মার্কেটিং ম্যানেজার এবং ২ জন মার্কেটিং অফিসার৷
    আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন৷

    মোঃ আরিফুল ইসলাম
    ম্যানেজিং ডিরেক্টর
    জাপান বাংলাদেশ হাসপাতাল, হবিগঞ্জ।
    মোবাইলঃ ০১৭৮৮৮৮৩৭৬৭

  • হবিগঞ্জ জেলায় মাসিক বেতনে রেড এক্স ডেলিভারি-তে ডেলিভারি ম্যান নিয়োগ

    হবিগঞ্জ জেলায় মাসিক বেতনে রেড এক্স ডেলিভারি-তে ডেলিভারি ম্যান নিয়োগ

    বাংলাদেশে ২০১৬ সালে যাত্রা শুরু করে ২০১৯ সালে বেস্ট স্টার্ট আপ কোম্পানী হওয়া “শপআপ” এর “রেড এক্স ডেলিভারি”-তে “ডেলিভারি ম্যান” পদে হবিগঞ্জ জেলায় মাসিক বেতন ও প্রতি ডেলিভারিতে আকর্ষণীয় কমিশনের ভিত্তিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারবেন সরাসরি একেবারে নিচে দেওয়া লিংকের মাধ্যমে।

    এলাকাঃ হবিগঞ্জ।

    প্রয়োজনয়ী যোগ্যতাসমূহঃ
    * শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ক্লাস ৮ পাশ হতে হবে।
    * নিজস্ব বাইসাইকেল / মোটর সাইকেল থাকতে হবে।
    * নিজস্ব স্মার্টফোন থাকতে হবে।
    * সৎ, পরিশ্রমী ও ভাল ব্যবহারের অধিকারী হতে হবে।

    চাকরির দায়িত্বসমূহ:
    * বাই সাইকেল/ মোটর বাইক এর মাধ্যমে কাষ্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা।
    * হোম ডেলিভারি পরিসেবার জন্য সবসময় প্রস্তুত থাকা।
    * কাষ্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মত পাঠানো।
    * এছাড়াও বিভিন্ন ইস্যুতে সুপারভাইজারকে রিপোর্ট করা।

    সুযোগ-সুবিধাসমূহঃ
    * মাসিক বেতন সুবিধা: ৩,০০০/- টাকা
    * প্রতি ডেলিভারিতে আকর্ষণীয় কমিশনঃ ৫০/- টাকা
    * মোটর সাইকেল থাকলে প্রতিদিন জালানি খরচ ১০০/- টাকা
    * বাৎসরিক উৎসব ভাতা
    আবেদনের জন্য এই ফরমটি পূরণ করুনঃ https://forms.gle/P77KrTTJxFAhTA9h9

    যোগাযোগঃ
    ইনামুল আসিফ লতিফী
    এক্সিকিউটিভ- রিক্রুটমেন্ট এন্ড ট্রেইনিং
    রেড এক্স ডেলিভারি, শপআপ।
    মোবাইলঃ +8801715460946
    ইমেইলঃ enamul.latifee@shopf.co

  • ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর সার্কুলার প্রকাশিত

    ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর সার্কুলার প্রকাশিত

    ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি ২৩ জানুয়ারী ২০২০ ইং NTRCA তাদের নিজ্বস্ব ওয়েবসাইটে প্রকাশ করে।

    নিয়োগ বিজ্ঞপ্তিটি নিম্নে দেওয়া হল:














  • বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে মোট ৩৬৭ টি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে মোট ৩৬৭ টি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে মোট ৩৬৭ টি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

    নিয়োগ বিজ্ঞপ্তিটি নিম্নে দেওয়া হল:


  • ৪০ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯ হাজার ৫৩৫টি শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশকৃতদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে আটটায় এনটিআরসিএ’র ওয়েবসাইটে (ngi.teletalk.com.bd) এ তালিকা প্রকাশ করা হয়।

    নিয়োগের সুপারিশ

    উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৩১ লাখ আবেদন জমা হয়। বৃহস্পতিবার রাতে নিয়োগের জন্য সুপারিশ করা শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়।