দরিদ্র লোকজনের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

SP-Habiganj

হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের সাড়ে ৫শ দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ  সুপার মোহাম্মদ উল্ল্যা।বৃহস্পতিবার বিকেলে বহুলা ঈদগাহ মাঠে তিনি ব্যাক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সবাইকে মাদক ও দাঙ্গামুক্ত থাকার আহবান জানান এবং সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, জিপি-ভিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল,  প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী, এডভোকেট  আজিজুর রহমান সজল খান, জাহির আহমেদ, আসাদুজ্জামান,

আব্দুল গনি, ইউপি সদস্য অনু মিয়া, ছালেহ আহমেদ চৌধুরী,  এনামূল হক, সাইদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে ৩শ নারী, ২শ পুরুষ ও ৫০জন শিশুর মাঝে শীতবস্ত্র হিসাবে  সেয়েটার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

17 January 2020

দরিদ্র লোকজনের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

www.hostbuybd.com