জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আল্লামা হাশেমীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

দেশবরেন্য আলেমে দ্বীন, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জুন) তার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী পবিত্র ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share this news as a Photo Card