জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে বাস-কার সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

হবিগঞ্জের বাহুবলে বাস ও কারের সংঘর্ষে দুই নারীসহ কারের ৩ যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর ৬ ঘটিকার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার আব্দানারায়ন কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেলের স্ত্রী শাহিদা (৩৫), পিরোজ মিয়ার মেয়ে মালেহা (৩৫) ও নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা গাজীপুর থেকে ঈদুল আজহার ছুটিতে গার্মেন্টস শ্রমিক শাহিদা স্বামীসহ একই এলাকার তিন সহকর্মীকে নিয়ে শুক্রবার ভোর রাতে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-১৬১২) করে গ্রামের বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার আব্দানারায়ন কালিবাড়ি নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪৭৬১৯) একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের  চালক ও গার্মেন্টস কর্মী মালেহা নিহত হন এবং চার জন গুরুতর আহত হন।

আহতরা হলেন-সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রাহুলের স্ত্রী গার্মেন্টস কর্মী শহিদা (৩৫), পিরোজ মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫), শুকুর আলীর ছেলে রুহুল (৩০) ও শহিদ মিয়ার মেয়ে নাজমা (৩০)। বাহুবল হাসপাতালে নেওয়ার পর গার্মেন্টস কর্মী শাহিদা মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবং  প্রাইভেট কারটি রাস্তা থেকে সরিয়ে  নেন এতে আধা ঘন্টা পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেন।

Share this news as a Photo Card