জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জের নতুন ইউএনও যোগদান

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রীসের প্রথম সচিব (শ্রম) হিসেবে পদায়ন হয়েছে।নবীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন  শেখ মহি উদ্দিন।
আগামীকাল বুধবার থেকে তিনি দায়ীত্বভার গ্রহণ করবেন। এর আগে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়ীত্বরত ছিলেন। পরে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।
গত ১৫ জুলাই সিলেট সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি) এর সাক্ষরিত এক পজ্ঞাপনে শেখ মহিউদ্দিনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।
নবীগঞ্জ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনের সকলের সহযোগিতা কামনা করেছেন শেখ মহিউদ্দিন।

Share this news as a Photo Card